লেখক: নিউজ ডেস্ক
দেশের বাজারে ৫জি প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো রেনো১৩ ৫জি’ মডেলের পানিরোধী ফোনটিতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি প্রযুক্তি থাকায় পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এডিটিং টুলস থাকায় ছবি তোলার পর স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। শুধু তা–ই নয়, এআই ইরেজার টুল ব্যবহার করে চাইলেই ছবিতে থাকা অবাঞ্ছিত কোনো ব্যক্তি বা স্থাপনা মুছে ফেলা সম্ভব। ফলে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দী করতে পারেন। ৬ দশমিক ৫৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা…
পরকীয়ার জেরে আড়াই বছরের শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর কেরানীগঞ্জ থেকে হত্যার পর মরদেহ মাদারীপুরে দাফনের জন্য নিয়ে আসলে বেড়িয়ে আসে ঘটনার রহস্য। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মা শারমিন আক্তারকে আটক করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য শিশু ইমতিয়াজের মরদেহ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট এলাকার মালয়েশিয়া প্রবাসী দবির বেপারীর স্ত্রী শারমিন আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়ে চাচা শশুর আমির বেপারীর সাথে। একমাস আগে দবিরকে ডিভোর্স দিয়ে ছোট ছেলে ইমতিয়াজকে নিয়ে আমিরের সাথে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় বসবাস শুরু করেন শারমিন। সোমবার রাত ১টার দিকে ইমতিয়াজের মরদেহ দাফনের জন্য মাদারীপুরে নিয়ে আসেন…
মাদারীপুর সোসাইটি পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত মাদারীপুর বাসীদের প্রবাস ও বাংলাদেশে আভিজাত্য, সামাজিক সমন্বয়তা, বিনোদন, ভ্রমণকালীন সেবা ও মাদারীপুরে শিক্ষা , খেলাধুলা ও আর্থ সামাজিক উন্নয়ন লক্ষে ২০১০ সালে থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।
আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে দেশের সব বিভাগীয় কমিশনার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আগামী ১৩ জুন থেকে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১২ জুন পর্যন্ত…
বেসরকারি কলেজ পর্যায়ে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৬ মে) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, বেসরকারি কলেজ পর্যায়ে পর্যায়ক্রমে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেব। সেখানে ডিগ্রি স্তরে শিক্ষার্থীরা পড়াশুনা করবেন, ডিগ্রি পরীক্ষা দেবেন। বিভিন্ন বিষয়ে শর্ট কোর্স, ডিপ্লোমা কোর্সগুলো করানো হবে, যেগুলো আত্মকর্মসংস্থানে এবং উদ্যোক্তা তৈরিতে উপযুক্ত হবে। জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতেই এ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, সব কলেজে অনার্স-মাস্টার্সের তেমন কোনো প্রয়োজন হয় তো নেই। অনেক ক্ষেত্রে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। আমরা সেটা চাই না। আমরা জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপ দিতে…
পঠিত কলাম
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
নির্বাহী সম্পাদক: এমদাদ খান
ব্যবস্থাপনা সম্পাদক: আরিফুল রহমান মোল্লা
বার্তা সম্পাদক: রাশেদ কামাল
সহ-সম্পাদক: মো:সুলাইমান
মাদারীপুর জার্নাল অফিস:
পৌর মার্কেট, ২য় তলা,
নতুন শহর, মাদারীপুর।
ফোন: 01316100348
মেইল : nazmulhaque010183@gmail.com
