লেখক: নিউজ ডেস্ক

মাদারীপুরে স্ত্রীর নামে জমি ক্রয় করে দখল যেতে পারছেন না এক বালু ব্যবসায়ী। অপর একটি পক্ষ জোরপূর্বক সেখানে দখল করে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। বাধা দেয়ায় তাকে হুমকিও দেয়া হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশবৈঠক হলেও তা হয়নি সমাধান। শেষমেষ আদালতের দারস্থ হয় ভুক্তভোগী আব্দুর রহমান সরদার। সোমবার দুপুরে সেখানে সরেজমিন পরিদর্শনে আসেন আদালতের নিযুক্ত সার্ভেয়ার। উত্তেজনা থাকায় খবর দেয়া হয় থানা পুলিশকেও। মামলার এজাহার সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার ১৪১নং ক্ষুদ্রচর মৌজায় সাড়ে ১২ শতাংশ জমি মুক্তা রায়হানার নামে ক্রয় করেন আন্ডারচর গ্রামের রহমান সরদার। পরে সেখানে বিভিন্ন প্রকার গাছপালা রোপন ও ঘর নির্মাণ…

আরও পড়ুন

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ফুটবল খেলা কে কেন্দ্র করে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। শনিবার বিকেলে ঝাউদি ইউনিয়নের কালাইমারা ৯ নং ওয়ার্ডে এঘটনা ঘটে। আহতরা হলেন পূর্ব মাদ্রা এলাকার জামাল মাতুব্বরের ছেলে তামিম (২২) ও সিয়াম (১৫)। অপরজন একি এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে রোমান বেপারী (১৯)।স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে তামিম ও আব্দুল্লাহ কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয় একই গ্রুপের তামিম,সিয়াম ও রোমান। এ ব্যাপারে জামাল…

আরও পড়ুন

মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। মুহুর্তেই শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যায় বোরকাপড়া এক নারী। যা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬তলার শিশু ওয়ার্ডে ঘটে এ ঘটনা। ঘটনা তদন্তে এরইমধ্যে মাঠে নেমেছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ। চক্রে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বজনরা জানায়, তিনদিন আগে অসুস্থ দুইবছরের ছোটমেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিল মা সুমি আক্তার। এ সময় সাদা রংয়ের বোরকাপড়া এক…

আরও পড়ুন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্ত্রীকে খুন করে তিন সন্তানকে নিয়ে উধাও হওয়ার ১১ দিন পর ঘাতক স্বামী রুবেল লস্করকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব বুধবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মাদারীপুর জেলার সদর থানার ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ এপ্রিল টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার হানিফ মালের (৩৮) বসতবাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৭ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেন। এবিষয়ে র‌্যাব- এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ এপ্রিল থেকে নিহতের রুবেল লস্কর তার স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হানিফ মালের (৩৮) বাড়িতে…

আরও পড়ুন

নেয়ার কথা ইতালি কিন্তু লিবিয়ার বন্দিশালায় আটকে চালানো হয় পাশবিক নির্যাতন। ভিডিও কলে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে লাখ লাখ টাকা মাফিয়াদের হাতে তুলে দিলেও খোঁজ মিলছে না মাদারীপুরের শিবচরের অর্ধশত যুবকের। মূলহোতা আবুল কালাম মুন্সি গ্রেফতারের পর জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের একাধিক মামলা দিয়ে হয়রানি করায় বাড়ছে আতঙ্ক। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে, মানবপাচার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে শিগগিরই দেয়া হবে অভিযোগপত্র। কথা হয় মাদারীপুরের শিবচরের নিখলী ইউনিয়নের দক্ষিণ চরকামারকান্দি গ্রামের দুবাই প্রবাসী মাসুদ মোল্লার সঙ্গে। তিনি জানান, মুঠোফোনে যোগাযোগের পর ছোটভাই সোহাগ মোল্লাকে সরাসরি ইতালি পাঠাতে দালালচক্রের সঙ্গে…

আরও পড়ুন

চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় তোতা শেখকে। শুক্রবার সকালে তাকে তোলা হয় আদালতে। মামলার এজাহারে বলা হয়, এক সপ্তাহ  আগে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে ৫ বছরের শিশুটি। ১৬ এপ্রিল বুধবার বিকেলে শিবচর উপজেলার ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের প্রতিবেশি তোতা শেখ চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার কক্ষে ডেকে নেয়। ঘরের দরজা বন্ধ করে শরীরের অস্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও মুখ চেপে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায় তোতা। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা…

আরও পড়ুন

একসময় নিজেই নিজেকে ‘বিশ্বের সবচেয়ে চমৎকার একনায়ক’ বলেছিলেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে বুঁদ হয়ে থাকা এই প্রেসিডেন্টই এখন লাতিন আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছেন, ট্রাম্পের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। অথচ জানেন কী, ট্রাম্পের এই নয়া বন্ধু এক ফিলিস্তিনি বাবার সন্তান। নায়েব বুকেলের পরিবারের শিকড় পোঁতা আছে পশ্চিম তীরের বেথলেহেমে। বুকেলের বয়স এখন ৪৩ বছর। ২০১৯ সালে তিনি এল সালভাদরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভাইরাল টুইট আর বিটকয়েনের স্বপ্ন দেখিয়ে তিনি নিজের রাজনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছেন। এখন কুখ্যাত কারাগারের কারণে ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক দিন দিন গাঢ় হচ্ছে। বুকেলের দাদা-দাদি বেথলেহেমের বাসিন্দা ছিলেন। ১৯…

আরও পড়ুন

লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সুনির্দিষ্ট কোনো বিষয়ে নয়, বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গত রোববার লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সেখানে কী আলোচনা হয়েছে জানতে চাইলে শফিকুর রহমান আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন। ইউরোপ ও যুক্তরাজ্যে প্রায় ১১ দিনের সফর শেষ করে গত সোমবার তিনি দেশে ফেরেন। এই সফর সম্পর্কে জানাতে আজ দুপুরে রাজধানীর একটি হোটেল ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে দলটি। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর মতো বিএনপিও জুলুমের শিকার হয়েছে। ব্যক্তি হিসেবে…

আরও পড়ুন

অনেক সন্তান জন্ম দিয়ে একটি বিশাল ‘বাহিনী’ গড়তে চান ইলন মাস্ক। সে লক্ষ্যে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। এমনকি তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহার করে সম্ভাব্য মায়েদের খুঁজছেন এবং প্রক্রিয়া দ্রুত করতে অন্য নারীর ‘গর্ভভাড়া’ (সারোগেট) ব্যবস্থার প্রস্তাব দিচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। মাস্কের এই উদ্যোগকে ‘হারেম নাটক’ বলে উল্লেখ করেছেন এক নারী। তিনি অভিযোগ করেছেন, মাস্ক অর্থনৈতিক সুবিধা ও কঠোর গোপনীয়তা চুক্তির মাধ্যমে তাঁর সন্তানের জন্মদাতা মায়েদের দেখভাল করেন। ২৬ বছর বয়সী রক্ষণশীল ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার গত বছরের সেপ্টেম্বরে মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেন। অ্যাশলি বলেন, তিনি মাস্কের কাছ থেকে বহু বার্তা পেয়েছেন। সেখানে…

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে ভিডিও ফাঁদ বিষয়টি অনেকের জানা আবার অনেকের অজানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ কিছু মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পাবেন। অনেকে প্রোফাইল দেখে অ্যাড করেন, অনেকে মিউচুয়াল ফ্রেন্ড দেখে অ্যাড করেন। আবার অনেকে কিছু না দেখেই অ্যাড করে থাকেন, মানে যুক্ত করে নেন। কিন্তু এই প্রোফাইল থেকে আপনি প্রতারিত হতে পারেন। হোয়াটসঅ্যাপে ভিডিও ফাঁদে যেভাবে ফেলে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পর ওপাশ থেকে আপনাকে ‘হাই’ দেবে। তারপর সে বলবে তার অবস্থান মুম্বাই বা ভারতের কোনো শহরে। আপনি প্রোফাইলেও তার একাধিক ছবি স্ট্যাটাস থেকে সেটাই দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন আপনার পরিচিত অনেকেই তার ফ্রেন্ডলিস্টে আছে। আপনিও কথা শুরু করবেন। একপর্যায়ে…

আরও পড়ুন