মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালকিনি কিশলয় বিদ্যানিকেতন হলরুমে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে এ কমিটি ঘোষণা করেন সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম।
নবগঠিত কমিটিতে এইচ এম মিলনকে সভাপতি (দৈনিক যুগান্তর–একাত্তর টিভি) এবং নাসিরউদ্দিনের ফকির লিটনকে সাধারণ সম্পাদক (দৈনিক রূপালী বাংলাদেশ) নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
কাজী কামরুজ্জামান, সহসভাপতি (দৈনিক সকালের সময়);
রকিবুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (একুশে টিভি–মানবকণ্ঠ); আবির হাসান পারভেজ, সাংগঠনিক সম্পাদক (দৈনিক বাংলাদেশ বুলেটিন); সৈয়দ শামীম, দপ্তর সম্পাদক (দৈনিক নিরপেক্ষ);
মেহেদী হাসান মাসুম, প্রচার সম্পাদক (দৈনিক প্রতিদিনের সংবাদ);
মো. জাকির হোসেন, কোষাধ্যক্ষ (প্রগতি টিভি);
মুন্সি ফরহাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (দৈনিক সময়ের কাগজ);
মহিউদ্দিন মাহি, সমাজসেবা সম্পাদক (কালবেলা)।
এছাড়া সিনিয়র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাবারক হোসেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান লিমন, সুমন আহম্মেদ বাবু ও শামীম আহসান।
কমিটি ঘোষণা শেষে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর, কালকিনি ও ডাসার উপজেলার কর্মরত পেশাদার সাংবাদিকবৃন্দ।

