লেখক: নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত মানুষ। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন সিপাহী (২৫) একই এলাকার কালু সিপাহীর ছেলে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ওই এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন তারা। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য…

আরও পড়ুন

মাদারীপুরের শিবচরে গরু চুরির অভিযোগে শাহিন সরকার (৫৫) নামে একজনকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে, উপজেলার মাদবরের চর ইউনিয়নের সিংহ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃত শাহিন সরকার উপজেলার চরজানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামের সেলিম সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শাহিনসহ কয়েকজন একটি নৌকায় করে ওই এলাকার বজলু মাদবরের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসেন। তারা ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে গরু ঘরে প্রবেশ করেন। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হন। এ সময় ডাকাতেরা পালানোর চেষ্টা…

আরও পড়ুন

মাদারীপুরের ডাসারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের বিরেুদ্ধে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন নারীসহ ৪ জন। ভাঙচুর করা হয়েছে দোকান ও বসতঘর। কাটা হয়েছে বিভিন্ন প্রজাতির ৩০টি গাছ। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব খাতিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পূর্ব খাতিয়াল এলাকার সামিউল সরদার (৪০), তার ভাই এমদাদুল হক (৩১), তাদের মা মিনারা বেগম (৫৭) ও মিনারা বেগমের পুত্রবধূ মিনারা বেগম (২৮)। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খালিয়াল মৌজায় ১৪ শতাংশ জমি ক্রয় করেন…

আরও পড়ুন

মাদারীপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চরগোবিন্দপুর ও চরকুলপদ্বী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার কয়রা এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫)। তিনি মাদারীপুর সদর সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অপরজন হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিগাও খাজড়া এলাকার মৃত ইমজিয়াজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া এলাকায় ধানকাটার কাজে এসেছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাদারীপুরের বিভিন্ন স্থানে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে শুরু হয় ব্যাপক বজ্রপাত। ঝড়-বৃষ্টি শুরু হলে চরগোবিন্দপুর এলাকার…

আরও পড়ুন

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দেড় বছর বয়সী রাফিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের ‘সাড়ে এগার রশি’ গ্রামের এই ঘটনা ঘটে। নিহত রাফিন একই গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় শিশু রাফিন বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে রাফিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে রাফিনকে পুকুরে ভাসতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ ঘটনার সত্যতা…

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার তামিম হাওলাদারের গ্রামেরবাড়ি মাদারীপুরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন দুষ্কৃতকারীরা । বুধবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার তামিম হাওলাদার একই এলাকার এরশাদ হাওলাদারের ছেলে। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তার আগেই পু্ড়ে যায় তামিম হাওলাদারের দুটি বসতঘর। কে বা কারা আগুন দিয়েছে সেটা এখনো জানা যায়নি। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, ঘটনা তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা। প্রসঙ্গত, গতরাতে ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা…

আরও পড়ুন

মাদারীপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় একঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যানবাহন চলাচল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি লোকাল পরিবহনের যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বৌলগ্রাম এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন অন্তত ১০ জন। আহতদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেলে। দুর্ঘটনার পর মহাসড়কে বন্ধ হয়ে যায় যান…

আরও পড়ুন

মাদারীপুরের শিবচরে পৃথক দুটি স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য দুটি লাশই পাঠানো হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে। রোববার সকালে কুতুবপুর ও শেখপুর থেকে আলাদা ঘটনায় উদ্ধার করা হয় দুটি মরদেহ। নিহত ইমন মোড়ল (১৮) শিবচরের কুতুবপুরের ইদ্রিস মোড়লের ছেলে ও নিহত আয়নাল হক (৫২) শেখপুর এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে কুতুবপুর বাজারের একটি ফার্ণিচারের দোকানে ইমন মোড়লের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে ইমনের লাশ উদ্ধার করে। অপরদিকে একই উপজেলার শেখপুরের একটি বাগান থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আয়নাল…

আরও পড়ুন

মাদারীপুরের শিবচরে পৃথক দুটি স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য দুটি লাশই পাঠানো হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে। রোববার সকালে কুতুবপুর ও শেখপুর থেকে আলাদা ঘটনায় উদ্ধার করা হয় দুটি মরদেহ। নিহত ইমন মোড়ল (১৮) শিবচরের কুতুবপুরের ইদ্রিস মোড়লের ছেলে ও নিহত আয়নাল হক (৫২) শেখপুর এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে কুতুবপুর বাজারের একটি ফার্ণিচারের দোকানে ইমন মোড়লের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে ইমনের লাশ উদ্ধার করে। অপরদিকে একই উপজেলার শেখপুরের একটি বাগান থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আয়নাল…

আরও পড়ুন

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিকের জন্য আসা দুই নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। আটক নেহাল আহমেদ জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনি ঘাট এলাকার মনির হোসেনের ছেলে । সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, “আটক নেহালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ভুক্তভোগীরা অভিযোগ করবেন বলে আমাদের জানিয়েছেন।” উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সন্ধ্যায় যখন ৮ থেকে ১০ জন যাত্রী কেনাকাটার জন্য লঞ্চ থেকে পল্টুনে নামেন। স্থানীয় কয়েকজন…

আরও পড়ুন