লেখক: নিজস্ব প্রতিবেদক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্য্যনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রফিকউদ্দিন মাতুব্বর (২৬) বরিশালের উজিরপুরের সিরাজউদ্দিন মাতুব্বরের ছেলে। হাইওয়ে পুলিশ জানান, মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বরিশালের আসছিলেন যুবক রফিকউদ্দিন মাতুব্বর। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে আসলে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কের রেলিং-এ ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান রফিকউদ্দিন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো…

আরও পড়ুন

মাদারীপুরে নিখোঁজের ১৬দিন পাটখেত থেকে এক মৎসচাষির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ছিলারচর থেকে উদ্ধার করা হয় সালাম ফকিরের (৬৫) মরদেহ। নিহত সালাম ফকির পশ্চিম ছিলারচর গ্রামের ছয়জউদ্দিন ফকিরের ছেলে। স্থানীয়রা জানায়, গত ২৯ মে সকালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সালাম ফকির। পরে আর বাড়ি ফিরে আসেনি সে। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে না পেলে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি ও বিভিন্ন এলাকায় মাইকিং করে হারানো বিজ্ঞপ্তি প্রচার করেন স্বজনরা। নিখোঁজের ১৬দিন পর শনিবার (১৪ জুন) নিজবাড়ির পেছনের পাটখেতে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানা…

আরও পড়ুন

মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচগান নিয়ে হাতাহাতির জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভাংচুর করা হয় দোকান ও বসতবাড়ি। এতে আহত হয়েছে অন্তত পক্ষে ১৩ জন। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া দুই গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। জানা যায়, বুধবার (১১ জুন) রাতে মোস্তফাপুর ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের বিয়ের গায়ে হলুদের…

আরও পড়ুন

মাদারীপুরে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি করার অভিযোগে দ্বীপ তালুকদার-(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারে এ ঘটনা ঘটে। এদিকে চাঁদা দাবির ঘটনায় শুক্রবার সকালে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। জানা যায়, ডাসার উপজেলার শশিকর বাজারের কাছের একটি সড়কে ঘুরতে বের হন স্থানীয় দুইজন কপোত-কপোতী। এ সময় তাদের দুইজনকে জিম্মি করে চাঁদা দাবি করেন একদল বখাটে। পরে তাদের দাবিকৃত চাঁদার টাকা দেয়ার আশ্বাস দিয়ে ওই কপোত-কপোতীকে ছাড়িয়ে নিয়ে যায় স্থানীয় শিক্ষক সুমন সরকার ও অমল বিশ্বাস । পরে শশিকর বাজারের ব্যবসায়ী সুজন সরকারের দোকানে রাতে দাবিকৃত চাঁদার টাকা নিতে আসেন ওই…

আরও পড়ুন

মাদারীপুরের কালকিনি অর্থ আত্মসাৎ ও প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী স্বপন মন্ডল (৪৬)। সোমবার (২৬ জুন ২০২৫) দুপুরে শহরের সুমন হোটেল এলাকায় একটি সাংবাদিক সংগঠন অফিসে তাপস মন্ডল(৩৬)সুমন মন্ডল(৩০)অমিত মন্ডল(২৮)সহ যারা এ প্রতারণার সাথে জড়িত তাদের বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বপন মন্ডল বলেন আমি গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ সালে মাারীপুরের কালকিনি উপজেলার ৩ নং ওয়ার্ডের জুরগাও এলাকার তাপস মন্ডল,সুমন মন্ডল,অমিত মন্ডলদের কাছ থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে নয় শতাংশ জমি ক্রয় করি। এবং তারা আমাকে দলিল ছাড়া সেই জমি বুঝিয়ে দেয় সেখানে আমি চারটি বসতঘর করে বসবাস করতেছি এমন সময় স্বপন মন্ডল আমার…

আরও পড়ুন

পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউ-এ তালা দিয়ে প্রশাসনিক, দাপ্তরিকসহ সকল কার্যক্রম বন্ধ করলো শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে এই প্রতিষ্ঠানে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে তারা বিভিন্ন স্লোগান দেন। দাবি মানা না হলে ২০ মে থেকে ১৯ মে পর্যন্ত নার্সিং ইনস্টিটিউ বন্ধ থাকবে। এরপর আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। নার্সিং কলেজের শিক্ষার্থী জানান, বর্তমানে দেশের ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা একযোগে এই কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ করে নার্সিং কলেজে শিক্ষকদের নিয়োগ, স্নাতক ডিগ্রিধারী নার্সদের…

আরও পড়ুন

টকশোতে অশ্লীল শব্দচয়ন করায় উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তিনি ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটক’ এ অভিনেতা ও অভিনেত্রীদের সাক্ষাৎকার নেন। রবিবার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, অনলাইন ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকের বিনোদনমূলক টকশোতে অভিনেতা ও অভিনেত্রীদেরকে বিভিন্ন সময় ইন্টারভিউ করা হয়। এসব অনুষ্ঠানে তমা রশিদ আকারে-ইঙ্গিতে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেন। পরে এসব ইন্টারভিউসমূহ ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিবার এবং সমাজে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। এসব অশ্লীল কন্টেন্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে সামাজিক, পারিবারিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে যার সুদূরপ্রসারী ভয়াবহ…

আরও পড়ুন

মাদারীপুরে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নসিমন উল্টে চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন শেখ (২৫) মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের মোহাম্মদ মোসলেম শেখের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নসিমন চালিয়ে মোস্তফাপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল চালক রবিন শেখ। মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের মোস্তফাপুর পল্লী বিদ্যুত অফিসের সামনে আসলে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় সে। এ সময় নসিমন উল্টে ঘটনাস্থলেই মারা যায় নসিমন চালক। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

আরও পড়ুন

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচক্কর সংলগ্ন রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধী (বয়স আনুমানিক ৪৫) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ। শনিবার ভোরে স্থানীয়রা রেললাইনে ছিন্নভিন্ন অবস্থায় লাশটি দেখতে পেয়ে দ্রুত ভাঙ্গা রেলওয়ে থানায় খবর দেন। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ভাঙ্গা রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে ডিএনএ নমুনাও…

আরও পড়ুন

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে (বোনের শ্বশুর) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। এ রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল আলোচিত মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৯ জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১২ কার্যদিবসে শেষ হয় বিচার।…

আরও পড়ুন