লেখক: নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১দিন পর নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকায় ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে। জানা যায়, গত ২ জুলাই রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের কিছু না বলে এনায়েত বাহিরে চলে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেন। এনায়েতকে খুঁজে না পেয় গত ৫ জুলাই তার বড়ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। পরে নিখোঁজের ১১দিন পর শনিবার রাতে শিবচর উপশহরে ময়নাকাটা…
মাদারীপুরে মামাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল (২১) বরিশালের মো. এনামুল হোসেনের ছেলে ও সে রাজধানী ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলো। পুলিশ ও স্বজনরা জানায়, সম্প্রতি মাদারীপুরে মামা মামুন বেপারীর বাড়িতে বেড়াতে আসে শিমুল। শনিবার দুপরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে সে। পরে পানিতে তলিয়ে যায় শিমুল। এরপর আর উঠে না আসলে খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবরীদলকে। তল্লাসি চালিয়ে উদ্ধার করে ওই শিক্ষার্থীকে নিয়ে আসা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষানীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহতের…
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘খোঁয়াজপুর-টেকেরহাট’ এলাকার জামাল শিকদারের মেয়ে ও খোঁয়াজপুর-টেকেরহাট সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজের ডিগ্রি শেষবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় সিহাব ও মামুন নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সিহাব মাদবর নিহত আয়শার পূর্ব পরিচিত ও কলেজ বন্ধু। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে ইজিবাইকযোগে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজবাড়ি থেকে শহরের পুরাণ বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথ থেকে আয়শার বন্ধু সিহাব মাদবর ও মামুন খান নামে…
মাদারীপুরে টানা ২৪ ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত নেমে এসেছে জনজীবনে। শহরের বেশকিছু এলাকার সড়কে বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি। অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। বৃষ্টির কারনে খোলেনি বেশিরভাগ দোকানপাট, দেখা গেছে তালাবদ্ধ। জানা গেছে, ২৪ ঘন্টায় মাদারীপুরে ৬৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আরো ৩দিন এই বৃষ্টি থাকবে বলেও জানায় তারা। টানাবৃষ্টিতে মাদারীপুর শহরের অধিকাংশ সড়কে পানি জমে থাকায় ভোগান্তিতে বাসিন্দারা। এরমধ্যে পুরাণ বাজার, হামিদ আকন্দ সড়ক, ডা. অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভুইয়া সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোডসহ বেশকিছু সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাড়ছে দুর্ভোগ। এলাকাবাসীর…
“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে ৭ দিনব্যাপী শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে এই মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। পরে একটি র্যালি বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা উপস্থিত সবাইকে নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণের আহবান জানান। এসময় উপস্থিত সকলের মাঝে বন বিভাগের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। মাদারীপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল…
শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের কাওয়ালীপাড়া মৌজায় বিক্রি হয়ে যাওয়া জমির ক্ষতিপূরণ তুলেছেন ভুয়া দলিলপত্রধারীরা। অথচ প্রকৃত মালিক ছিলেন সম্পূর্ণ অজ্ঞাত, বঞ্চিত ও নির্বাক। বিআরএস খতিয়ান নম্বর ২৬৭ ও ২৬৮-এর অধীনে চারটি দাগভুক্ত জমির প্রকৃত মালিক আবু কালাম খান। তিনি প্রায় ৩১ বছর আগে মজিদ ঢালীর কাছ থেকে দলিলমূলে জমিটি খরিদ করেন। মজিদ ঢালী এই জমি বিক্রির পর দীর্ঘদিন এই জমির সাথে তার কোনো আর্থিক বা দখলসত্ত্ব নেই। কিন্তু সম্প্রতি জানা গেছে, মজিদ ঢালির ওয়ারিশগণ পদ্মা সেতুর জন্য অধিগ্রহণকৃত সেই জমির বিপরীতে সরকারের দেওয়া মোটা অঙ্কের ক্ষতিপূরণ উত্তোলন করা হয়েছে—ভুয়া কাগজপত্র জমা দিয়ে, পরিচয় গোপন রেখে, প্রতারণার আশ্রয়ে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন:…
মাদারীপুরের কালকিনিতে পাটখেত থেকে এলজিইডি’র সাবেক অফিস সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি থেকে উদ্ধার করা হয় আব্দুল জলিল শিকদারের লাশ। নিহত আব্দুল জলিল কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে ও কালকিনি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি অফিসের অফিস সহকারী ছিলেন। মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শনিবার দুপুরে ওই এলাকার একটি পাটক্ষেতে আব্দুল জলিল শিকদারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের পরিবার থেকে এটি হত্যাকান্ড দাবি করলেও এরইমধ্যে…
ভালোবাসলে মানুষ অন্ধ হয়— যুগ যুগ ধরে সমাজে এ কথা প্রচলিত। ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের অসংখ্য গল্পও ছড়িয়ে আছে। ৩৫ বছর বয়সী নারী উম্মে সাহেদীনা টুনির গল্প যেন এর চেয়ে কোনো অংশে কম নয়। যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া ও অনলাইন জুয়ায়। শুধু তা-ই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি। অমানবিক ও হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি। তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন। বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন—…
মাদারীপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত ভক্তসহ ও অন্যান্যদের সাক্ষাৎকার গ্রহণ করেন দুদকের কর্মকর্তা। দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ২০১৫ সালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। এতে বলা হয়, চাকুরীতে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অনৈতিক সুবিধা নিয়ে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক তাদের পছন্দের প্রার্থীদের এই নিয়োগ প্রদান করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।…
মাদারীপুরে কুমার নদে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, নিহতের পরিচয় এখনো শনাক্ত সম্ভব হয়নি। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, রাস্তি এলাকায় কুমার নদে বস্তাবন্দি একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য নৌপুলিশ ও সিআইডিকে খবর দেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ব্যাপারে নেয়া হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।
পঠিত কলাম
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
নির্বাহী সম্পাদক: এমদাদ খান
ব্যবস্থাপনা সম্পাদক: আরিফুল রহমান মোল্লা
বার্তা সম্পাদক: রাশেদ কামাল
সহ-সম্পাদক: মো:সুলাইমান
মাদারীপুর জার্নাল অফিস:
পৌর মার্কেট, ২য় তলা,
নতুন শহর, মাদারীপুর।
ফোন: 01316100348
মেইল : nazmulhaque010183@gmail.com
