লেখক: নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। বুধবার সকালে জেলা শহরের একটি সাংবাদিক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ নভেম্বর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ‘মধ্য পেয়ারপুর মাঝকান্দি’ এলাকার এবেল ভুইয়ার ছেলে রহমান ভুইয়া পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যা করেন। এই ঘটনায় ৬ নভেম্বর নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে নিহতের স্ত্রী রেকছোনা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করে মাদারীপুর আদালতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এই মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদালত। মামলাটি হয়রানি করতেই দায়ের করা হয়েছে…
মাদারীপুর-২ আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে মিল্টন বৈদ্যর সমর্থক ও বিএনপির একাংশের নেতাকর্মীরা। সোমবার বিকেলে মাদারীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে পৌর ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ শেষে শকুনি লেকেরপাড় শহীদ কানন চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখান সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। গণমিছিল শেষে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন,বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা সব সময় আমাদের প্রিয় নেতা মিল্টন বৈদ্যকে পাশে পেয়েছি। এখন দলের শুদিনে আমরা তাকেই মাদারীপুর-২ আসনে এমপি হিসেবে দেখতে চাই তাই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি মিল্টন…
মাদারীপুরে মহাসড়কের জায়গায় এক ব্যক্তি প্রভাবে খাটিয়ে ঘর নির্মাণ করেছেন। এতে অন্য একটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকার এই ঘটনায় জেলাজুড়ে সমলোচনার ঝড় ওঠে। প্রশাসন বলছে, এই ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা। সরেজমিন ঘুরে দেখা যায়, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক বিভাগের জমি দখল করে একটি টিনশেট ঘর নির্মাণ করেন মজিবর মাতুব্বর নামে এক প্রভাবশালী ব্যক্তি। এতে পাশের বসবাসরত জব্বার মাতুব্বরের পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে । ভুক্তভোগী জব্বার মাতুব্বর বলেন, ‘একাধিকবার মজিবর মাতুব্বরকে ঘর সরাতে বললেও কোন কর্ণপাত…
মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর অফিসে এ অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান। দুদক জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টিতে বিভিন্ন প্রকল্পে অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে টিআর কাবিখা ও কবরস্থান উন্নয়ন প্রকল্পে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলে। এছাড়া এলজিইডির অর্থায়নে সদর উপজেলার ছয়না গ্রামে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান মোল্লার (শরীয়তপুরের জাজিরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, নতুন কর্মস্থল জানা নেই) বাড়ির সামনে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যা…
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় সজীব হাওলাদারকে মারধর ও তার মোটরসাইকেল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সজীব হাওলাদার ও তার স্বজনরা। সজীব হাওলাদার ওই এলাকার মৃত মাওলা হাওলাদারের ছেলে। তিনি অভিযোগ করে জানান, সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ইদ্রিস হাওলাদারসহ ৪-৫ জন তার মোটরসাইকেল ভাঙচুর করে সড়কের পাশের একটি পুকুরে ফেলে দেয়। এ সময় তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। পরে ইদ্রিস হাওলাদারসহ ছয়জনকে আসামি করে সজীবের মা হালিমা বেগম মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে সজীব…
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, “গত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সেই অধিকার অবশ্যই ফিরে পাবে। সরকারি অফিস থেকে চায়ের দোকান, পাড়া-মহল্লা—সবখানেই এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারিত হচ্ছে।” তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাওয়ার কারণেই অতীতে তারেক রহমানকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং মেরুদণ্ড ভেঙে দেয়া হয়। একইভাবে বিএনপির অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলা ও দমন-পীড়নের শিকার হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছে, বহুদিন রাত কাটিয়েছে অজানায়। শনিবার…
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আলিফ সরদার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ একই এলাকার বিপ্লব সরদারের ছেলে এবং স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে স্কুল শেষে বাড়ি ফেরে আলিফ। দুপুরে খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে বাড়ির পাশের ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায় সে। এ সময় পা পিছলে নদীর পানিতে পড়ে যায় আলিফ। সাথে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর ভাসমান অবস্থায় তাকে উদ্ধার…
মাদারীপুরের ডাসার উপজেলার পান্থাপাড়া এলাকায় একটি পরিত্যক্ত দোকানঘর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, দোকানঘরের আশপাশে দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। দোকানের চালা না থাকায় মৃত্যুর পর বৃষ্টির পানিতে মরদেহে পচন ধরে। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘুষ, তদবির বা কোনো প্রকার অবৈধ প্রভাব ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন মাদারীপুরের ১৬ জন যুবক। রোববার (৩১ আগস্ট) মৌখিক পরীক্ষার পর নির্বাচিতদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষায় অংশ নেন মোট ৩৩০ জন প্রার্থী। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ১৯ জন, যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১৬ জন। আরও ৩ জন রয়েছেন অপেক্ষমান তালিকায়। জানা গেছে, নির্বাচিতদের বেশিরভাগই দিনমজুর ও অটোরিকশা চালক পরিবারের সন্তান। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ…
মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে ৮ বছরের এক শিশুকে অচেতনের পর ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। ঘটনা কাউকে বললে পুরো পরিবারকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ শুরু হলে মেয়েটিকে ভর্তি করা হয় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। ঘটনার পর পলাতক অভিযুক্ত সোহাগ শিকদার(৪০)। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মুঠোফোনও। স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামের আক্কেল শিকদারের ছেলে সোহাগ শিকদার নিজঘরে ডেকে নেয় প্রতিবেশি মেয়েটিকে। পরে শিশুটির নাকের সামনে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে সে। এরপর দরজা বন্ধ করে ৩য় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ ওঠে সোহাগের বিরুদ্ধে। তিনঘন্টা পর জ্ঞান ফিরলে বিষয়টি কাউকে…
পঠিত কলাম
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
নির্বাহী সম্পাদক: এমদাদ খান
ব্যবস্থাপনা সম্পাদক: আরিফুল রহমান মোল্লা
বার্তা সম্পাদক: রাশেদ কামাল
সহ-সম্পাদক: মো:সুলাইমান
মাদারীপুর জার্নাল অফিস:
পৌর মার্কেট, ২য় তলা,
নতুন শহর, মাদারীপুর।
ফোন: 01316100348
মেইল : nazmulhaque010183@gmail.com
