লেখক: নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ২০ দিন পরে মাদক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা। এর আগে গতকাল (মঙ্গলবার ২৯ এপ্রিল) রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে র্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আল আমিন সরদার (৩৫)। সে কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে। তিনি জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছ বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর…
ফরিদপুরের সালথায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৩০ এপ্রিল দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৮টি ইউনিয়ন হতে ৭৫জন পাটচাষী প্রশিক্ষণে অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ওবায়দুর রহমান (উপ-সচিব) পাট অধিদপ্তর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা…
মাদারীপুরে এক ইউপি চেয়ারম্যানের মেজ ভাই ধান ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল আলিম ফকির রাজৈরের বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের মেজ ভাই ও সুতারকান্দি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে। ভুক্তভোগীর পরিবার জানায়, রাজৈর সুতারকান্দি গ্রামের ধান ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানের ভাই আব্দুল আলিম ফকিরের বসতঘরে হানা দেয় তারা। প্রথমে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১০-১৫ জনের ডাকাত। মুহুর্তেই গৃহকর্তা আব্দুল আলিম ফকির ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেধে ফেলে ডাকাতদল। পরে ডাকতরা আলমারি…
মাদারীপুরে এ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় এ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী। জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মুন্সি, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফিরোজ জামান, ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য খান আতিকুর রহমান লাবলু…
মাদারীপুরে ধান কেটে নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতের আঘাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) বিকেলে কমলাপুর গ্রামের নিজ জমি থেকে ধান কাটতে বাবার সাথে যায় কাজল। পরে হঠাৎ করে তুমুল বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় তার কাছাকাছি বজ্রপাত পতিত হয় এবং তার গায়ে এসে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমির মধ্যে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত…
মাদারীপুরে বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্ররা। রবিবার বেলা ১১টার দিকে বিআরটিএ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় অফিসে ইব্রাহিম নামে একজন পিওন ছাড়া আর কোন কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। অনেক সেবা প্রত্যাশী সেবা নিতে আসেন কিন্তু অফিসে কোন কর্মকর্তা-কর্মচারী না থাকায় তাদেরকে ফিরে যেতে হয়েছে। অবস্থান কর্মসূচি পালনকালে তারা নানা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। ছাত্র নেতারা বিআরটিএ অফিসে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে স্লোগান তুলে বলেন, ‘দুর্নীতি বাজদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, মাদারীপুরের মাটিতে দুর্নীতিবাজদের ঠাঁই নাই, হৈ হৈ…
মাদারীপুরের কালকিনিতে আয়শা সিদ্দিকী (৪) নামে এক শিশু অটোভ্যান থেকে পরে মৃত্যু হয়েছে। নিহত আয়শা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাঁশগাড়ী গ্রামের মোঃ নাঈম মাতুব্বরের মেয়ে। আজ রবিবার সন্ধ্যায় নিহত আয়শা সিদ্দিকীর নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়শার বাড়ির সামনে একটি অটোভ্যান রাখা ছিলো। পরিবারের লোকজনের অগোচরে আশেপাশের বাচ্চাদের সাথে ভ্যানের উপর বসেছিল আয়শা। হঠাৎ করে একটি বাচ্চা ভ্যানের সুইচ চাপলে ভ্যানটি হঠাৎ চলতে সুরু করলে আয়শা ভ্যান থেকে পড়ে গিয়ে বুকে ব্যথা পায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। কালকিনি থানার ওসি কে.এম…
মাদারীপুরে শুরু হয়েছে ফুটবল প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৫)। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় ফুটবল প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৫) এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে মাদারীপুর জেলা স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৫)এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী। ফুটবল প্রশিক্ষণ(অনূর্ধ্ব-১৫) প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর মাদারীপুর মো: আফজাল হোসেন, ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য জাহিদুর রহমান খান ও জুবায়ের আহমেদ নাফি, প্রাক্তন খেলোয়াড় ও…
মাদারীপুরের শিবচরে পাওনা টাকা চাওয়ার জেরে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি বন্ধুদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিবচর উপজেলার কাদিরপুরের একটি ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান কামরুল চোকদার পার্শ্ববর্তী শরিয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে। অভিযুক্ত একই গ্রামের আব্দুল সরদারের ছেলে সিয়াম ও প্রতিবেশি মেহেদি। পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানায়, একমাস আগে কামরুলের কাছ থেকে বন্ধু মেহেদির সহায়তায় বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা ধার নেয় প্রতিবেশি বন্ধু সিয়াম। পরে পাওনা টাকা ফেরত না দিলে স্থানীয়দের কাছে বিচার দেয় কামরুল। মাদবররা টাকা ফেতর দিতে সিয়ামকে চাপ দিলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।…
মাদারীপুরে চাকরীর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের ঘটনায় দায়ের করা মামলায় দন্ডপ্রাপ্ত এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকা থেকে ঝাউদি শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আবেদীন লুৎফরকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক হুমায়ুন কবির। মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ২৪ জুন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি’র শেখ শহিদুল উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী, পরিচ্ছন্ন কর্মী, নাইট গার্ড ও আয়া পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেয়ার আগে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে চাকরীরর…
পঠিত কলাম
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
নির্বাহী সম্পাদক: এমদাদ খান
ব্যবস্থাপনা সম্পাদক: আরিফুল রহমান মোল্লা
বার্তা সম্পাদক: রাশেদ কামাল
সহ-সম্পাদক: মো:সুলাইমান
মাদারীপুর জার্নাল অফিস:
পৌর মার্কেট, ২য় তলা,
নতুন শহর, মাদারীপুর।
ফোন: 01316100348
মেইল : nazmulhaque010183@gmail.com
