লেখক: নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও মোটরসাইকেল প্রতীকের ব্যারিস্টার শহিদুল ইসলাম ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেলে শহরের শকুনি লেক পার্কের মুক্ত মঞ্চে ধানের শীষের মিছিল শেষে তিনি এ ঘোষণা দেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, বৃহত্তর স্বার্থে তিনি জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে থাকবেন এবং তাকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করবেন। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এ সময় আরও…

আরও পড়ুন

মাদারীপুরে কিশোর গ্যাংএর সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রবাসী প্রান্ত হাওলাদারের (২৮) নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রান্ত হাওলাদারের স্বজনসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, ঘটনার সময় প্রান্ত হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে একজন নিরপরাধ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। বক্তারা আরও বলেন, কিশোর গ্যাংএর সঙ্গে প্রান্ত হাওলাদারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সে একজন গ্রীস প্রবাসী। গরিব দুঃখী…

আরও পড়ুন

মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালকিনি কিশলয় বিদ্যানিকেতন হলরুমে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে এ কমিটি ঘোষণা করেন সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম। নবগঠিত কমিটিতে এইচ এম মিলনকে সভাপতি (দৈনিক যুগান্তর–একাত্তর টিভি) এবং নাসিরউদ্দিনের ফকির লিটনকে সাধারণ সম্পাদক (দৈনিক রূপালী বাংলাদেশ) নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— কাজী কামরুজ্জামান, সহসভাপতি (দৈনিক সকালের সময়); রকিবুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (একুশে টিভি–মানবকণ্ঠ); আবির হাসান পারভেজ, সাংগঠনিক সম্পাদক (দৈনিক বাংলাদেশ বুলেটিন); সৈয়দ শামীম, দপ্তর সম্পাদক (দৈনিক নিরপেক্ষ); মেহেদী হাসান মাসুম, প্রচার সম্পাদক (দৈনিক প্রতিদিনের সংবাদ); মো.…

আরও পড়ুন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় গোপনে হাতে তৈরি বোমা প্রস্তুতের সময় বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, গত ০৮ জানুয়ারি গভীর রাতে জাজিরা উপজেলার একটি পরিত্যক্ত বাড়িতে অবৈধভাবে হাতে তৈরি বোমা বানানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্যের আলামত উদ্ধার করা হয়। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাব বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ সিপিসি-৩, মাদারীপুর একাধিক অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে। শরীয়তপুর জেলার…

আরও পড়ুন

শরীয়তপুরের ডামুড্যায় পল্লী চিকিৎসক খোকন চন্দ্র দাসকে (৪৫) নৃশংসভাবে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় তিন মূল হোতাকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর র‍্যাব ৮ এর কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ​প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৩১ ডিসেম্বর রাতে খোকন চন্দ্র দাস তার ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং ব্যবসা বন্ধ করে ৬ লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তিলই এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। তারা খোকন চন্দ্র  দাস কে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এবং এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ অবস্থায় গত ৩ জানুয়ারি…

আরও পড়ুন

মাদারীপুরে শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ‘২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সুমন আহম্মেদ এর ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ কাশেম হাওলাদার, শহীদ বাচ্চুর সহোদর ভাই মোঃ দেলোয়ার হোসেন খোকন শরীফ, নতুন মাদারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ হোসেন বিপ্লব, মাদারীপুর আহমদিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক সামসুন্নাহার। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ খালেকুজ্জামান, সহকারী শিক্ষক অসীম কুমার বাড়ৈ এবং সহকারী প্রধান শিক্ষক। প্রধান শিক্ষককে ডেডিকেট করে…

আরও পড়ুন

মাদারীপুরের বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি দ্রুতগামী প্রাইভেটকার দুই পথচারী শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়া কাজী (১০) নামের এক শিশু নিহত হয় এবং মিম কাজী (১২) গুরুতর আহত হয়। নিহত সুরাইয়া ওই ইউনিয়নের দেলোয়ার কাজীর মেয়ে এবং আহত মিম একই এলাকার মামুন কাজীর মেয়ে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে থাকা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। স্থানীয়দের দাবি, প্রাইভেটকারটির ড্রাইভারসহ যাত্রীরা সবাই ছিল ১৪–১৫ বছরের স্কুল শিক্ষার্থী। তাদের বেপরোয়া গতি ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে মাদারীপুর…

আরও পড়ুন

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কে মাদারীপুর শাখার পক্ষ থেকে অসহায় পরিবারদের বস্ত্র ও এতিম শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের তরমুগুরিয়া স্কুল মাঠে স্মার্ট মাদারীপুরের সমন্বয় কমিটির পক্ষ থেকে এই আয়োজন করা হয়। পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ বাইজিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , অ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতী ( জিপি জজ কোর্ট মাদারীপুর), অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ( যুগ্ন সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতি মাদারীপুর), মোহাম্মদ এহসানুর রহমান মারুফ খান, (যুগ্ন আহবায়ক সদর উপজেলা বিএনপি), ফিরোজ হাওলাদার লিথু, এসকান্দার আলি মাতুব্বর, খসরুজ্জামান, সুমন মোড়ল, রুবেল মাতুব্বরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কে…

আরও পড়ুন

বিএনপির ঘোষিত ৩১ দফা প্রচার এবং মাদারীপুর-২ আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজের মনোনয়ন প্রত্যাশায় শহরে শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে বর্ণাঢ্য শোডাউনটি শুরু হয়ে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। শোডাউনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে ইটেরপুল এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন, স্লোগান ও শৃঙ্খলাপূর্ণ শোডাউনের মাধ্যমে সমর্থন প্রদর্শন করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন,“তারুণ্যের অহংকার তারেক রহমান একটি আধুনিক, তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আমরা সেই স্বপ্নপূরণের সারথী হতে চাই। দেশের পরিবর্তন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মই মূল শক্তি।” তিনি আরও বলেন,“জনগণ আমাকে নির্বাচিত…

আরও পড়ুন

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক মামলার বাদী পক্ষের পৈত্রিক সম্পত্তি দখল করে অবৈধ বালুর চাতাল বসিয়ে রমরমা ব্যবসা করার অভিযোগ উঠেছে ইলিয়াস বেপারী নামের এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। বালুর স্তুপের কারণে বাদী পক্ষের লোকজন ও এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জোর পূর্বক জমি দখল করে এসব অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর শহরের একটি মিডিয়া অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে নুরুল হক জমাদ্দার জানান, মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ৩৮ নং এওজ মৌজার ১১৭৭ নং দাগের ৪ একর ৭৯ শতাংশ…

আরও পড়ুন